অবশেষে বড়পর্দায় অপূর্ব
বিনোদন ডেস্ক
দীর্ঘ দিন অপেক্ষার পর অবশেষে বড়পর্দায় দেখা যাবে অপূর্বকে। ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন অপূর্ব। এই বছরের শেষের দিকে মুক্তি পাচ্ছে ছবিটি।
২০১৩ সালের শেষের দিকে এই সিনেমাটির কাজ শেষ হয়। বিভিন্ন কারণে এটি মুক্তি পায়নি। আটকে ছিলো এতোদিন। জানা গেছে, চলতি বছরের ৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
অপরাধজগতের বিভিন্ন প্রেক্ষাপটই উঠে এসেছে এ ছবির গল্পে। পারিবারিক অসচ্ছলতার কারণে অপূর্ব জড়িয়ে পড়ে অপরাধজগতের সঙ্গে। হারাতে হয় আপনজনদের।
‘গ্যাংস্টার রিটার্নস’ পরিচালনা করেছেন আশিকুর রহমান। এতে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ

























