অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ahmed sarifচেক জালিয়াতির অভিযোগে অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে বৃহস্পতিবার মোশারফ হোসেন সুমন নামে এক ব্যক্তি মামলাটি করেন।

মামলার বিবরণে জানা যায়, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেন ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিলেন। টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন।

গত বছরের ২২ মে তিনি যখন টাকা তোলার জন্য উত্তরা শাখায় চেকটি জমা দেন তখন তা ডিজঅনার হয়। দ্বিতীয় বারের মতো একই বছরের ১১ ডিসেম্বর চেকটি ডিজঅনার হয়।

সর্বশেষ মোশারফ হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি উকিলের মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন। আহমেদ শরীফ নোটিশের কোনো জবাব না দেওয়ায় আদালতে এসে মামলা করেন মোশারফ হোসেন।

প্রতিক্ষণ /এডি/এজাজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G