অভিনেতা শুভ’র শুভপরিণয়  

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

imagবিয়ে করছেন অভিনেতা আরেফিন শুভ। পাত্রী  কলকতার অর্পিতা সমাদ্দার। ১৬ ফেব্রুয়ারি ঢাকায় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এর আগে  কলকাতায় অর্পিতার পরিবারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার সেখানে পৌঁছেছেন শুভ। সঙ্গে ছিলেন বড়ভাই মাহমুদুল আরেফিনসহ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন।

 ওপার বাংলার মেয়ে অর্পিতা। সেখানেই তার বেড়ে ওঠা। মা-বাবার একমাত্র মেয়ে, পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। ঢাকায় আছেন আট বছর ধরে। বাংলাদেশে তিনি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত।এরই মধ্যে শুভ দর্শককে ভালো পারফর্ম উপহার দিতে নাচ শিখতে গিয়েছিলেন কলকাতায়। সেখানে থাকাকালে তার পরিচয় হয় অর্পিতার সঙ্গে। এরপর দু;’জনার মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। পরিশেষে বিয়ে।

শুভ বলেন, ‘অর্পিতা ও আমার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্ব। আর কিছু নয়। ধীরে ধীরে আমাদের সম্পর্ক আন্তরিক হতে থাকে। এক পর্যায়ে বিয়ে করার সিদ্ধান্ত নিই আমরা। তাই পারিবারিকভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। ভক্ত ও দর্শকদের কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি।’

 

প্রতিক্ষণ/এডি/রিতা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G