অভিনয়ে ফিরছেন অপি করিম

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ৯:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

opiদেশীয় টিভি মাধ্যমে এক দশকের মধ্যে শীর্ষ গুণী অভিনেত্রীদের অন্যতম একজন হলেন অপি করিম। দীর্ঘদিন ছোটপর্দায় অনুপস্থিত জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। বিজ্ঞাপন, বিশেষ দিবসের নাটক, নাচের অনুষ্ঠান কিংবা উপস্থাপকের ভূমিকায় দেখা মেলে তার। তবে এবার ঈদের একটি নাটকে স্বমহিমায় ফিরছেন সুহাসিনী অপি।

সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘এ শহর মাধবীলতার না’ নাটকে অভিনয় করবেন অপি করিম। নাটকে তার সঙ্গে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। ২০১৩ সালে একই পরিচালকের ‘ধূপছায়া গোধূলী বেলা’ নাটকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন অপি ও মিলন।

২০০৪ সালে ‘দয়িতা’ নাটকে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেন আনিসুর রহমান মিলন ও অপি করিম। এরপর অনেক নাটক ও টেলিফিল্মে দেখা গেছে এই জুটির সফল রসায়ন। ‘ধূপছায়া গোধূলী বেলা’ ছাড়া মিলন ও অপি জুটিকে শেষ দেখা গেছে ‘রৌদ্র এবং মেঘলা আকাশের গল্প’ ও ‘রূপকথার অনেক গল্প’ নাটকে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G