অভিনয়ে ফিরলেন রাজ্জাক

প্রকাশঃ জুলাই ১১, ২০১৬ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

large_telefilm-_Chairman_er_choritro_Fuler_moto_pobitro_(8)

আবারও টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় ফিরলেন নায়করাজ রাজ্জাক। দীর্ঘ ছয় মাসের অধিক সময় বিরতির পর জাকারিয়ার রচনায় ও সম্রাটের পরিচালনায় ‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মত পবিত্র’ টেলিছবিতে নাম চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রাজ্জাককে সর্বশেষ সম্রাট পরিচালিত ‘দায়ভার’ নাটকে অভিনয় করতে দেখা যায়। এটি চলতি বছরের ২৩ জানুয়ারি নায়করাজের জন্মদিনে চ্যানেল আইতে প্রচার হয়। এরপর তাকে আর ছোট পর্দায় দেখা যায়নি।

রাজ্জাক সর্বশেষ নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘আয়না কাহিনী’। সর্বশেষ তিনি অভিনয় করেছেন বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ চলচ্চিত্রে।

টেলিছবিতে আরও অভিনয় করেছেন আহসানুল হক মিনু, হিমি, সম্রাট প্রমুখ। চ্যানেল আইতে সোমবার বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে এটি।

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G