আইএসের দখলে ইরাকের রামাদি

প্রকাশঃ মে ১৮, ২০১৫ সময়ঃ ৬:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

irakটানা সংঘর্ষের পর ইরাকের সরকারি সেনাদের পরাস্ত করে রামাদি শহরের দখল নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস। রোববারেও সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

ইরাকী কর্তৃপক্ষ বলছে, সরকারী সৈন্যদেরকে প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং আইএস তাদের বিজয় ঘোষণা করেছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগন বলছে, আইএস যদি রামাদি দখলে নিয়েও থাকে তাহলেও এটা কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না।

কারণ এটি ইরাকের সবচেয়ে বড় প্রদেশ আনবার এর রাজধানী। রাজধানী বাগদাদ থেকে এর দূরত্ব মাত্র ১১২ কিলোমিটার।

পশ্চিমে রাজধানী বাগদাদ থেকে সিরিয়ার সীমান্ত এবং ইরাকের সাথে জর্ডান ও সিরিয়ার সংযোগ পথ এই প্রদেশেই পড়েছে।

আনবার কাউন্সিল এর প্রধান সহকারী ফালেহ আল-লাসাউই জানিয়েছেন, গত দুই দিনের সংঘর্ষে রামাদিতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে।

তথ্য সূত্র: বিবিসি

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G