আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত

প্রকাশঃ মে ১৪, ২০১৫ সময়ঃ ৮:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

hhইরাকে মার্কিন বিমান হামলায় চরমপন্থী সুন্নি বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সেকেন্ড ইন কমান্ড আবদুল রহমান মুস্তাফা মোহাম্মদ নিহত হয়েছেন।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, উত্তরাঞ্চলীয় প্রদেশ নিনেভে বিমান হামলায় নিহত হন আবদুল রহমান মুস্তাফা মোহাম্মদ, যিনি আবু আলা আল আফারি নামেও পরিচিত।

বিবিসি’র খবরে বলা হয়, নিনেভের তাল আফারের কাছে আল ইয়াধিয়া গ্রামে বিমান হামলা করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। আল ইয়াধিয়া গ্রামের আল শুহাবা মসজিদে ২০-২৫ জন জিহাদির সঙ্গে বৈঠক করছিলেন। ওই মসজিদে বিমান হামলায় জিহাদিদের সঙ্গে আবদুল রহমানও নিহত হয়েছেন।

তবে বিবিসি বলেছে, কোনো মসজিদে বিমান হামলা করেনি বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।

সম্প্রতি বেশ কিছু সূত্র থেকে বলা হচ্ছিল, অস্থায়ীভাবে আইএসের অভিযান পরিচালনা করছেন আবদুল রহমান মুস্তাফা মোহাম্মদ। যদিও এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G