আইএস এর ৪৩০ জন সদস্যকে আটক

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৫ সময়ঃ ১:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

TEROসৌদি সরকার জানিয়েছে চলতি বছরে ইসলামিক স্টেট (আইএস) এর ৪৩০ জনের বেশি সদস্যকে আটক করা হয়েছে ।

সৌদি প্রশাসন জানায়,চলতি বছরের প্রথম দিক থেকে বিভিন্ন অভিযানে চালিয়ে এদের আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই সৌদি নাগরিক, তবে এদের মধ্যে ইয়েমেন, সিরিয়া সহ আরও ছয়টি দেশের নাগরিকরাও আছে।

সৌদি সরকারের এক মুখপাত্র জানান, এরা নিরাপত্তা বাহিনী, বিদেশী দূতাবাস, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেসব আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল, সেসব ভণ্ডুল করে দেয়া হয়েছে।

এ দিকে, সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে জোট এখন বিমান হামলা চালাচ্ছে, সৌদি আরবও সেই জোটের অংশ। ইসলামিক স্টেটকে সৌদিরা তাদের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি বলে গণ্য করে।

গত এপ্রিল মাসে সৌদি আরব রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার এক পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছিল, তখন ৯৩ জন আইএস জঙ্গীকে গ্রেফতার করা হয়েছিল।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G