আইএস বিরোধী যুদ্ধে অভিনেতা!
ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন হলিউড অভিনেতা মাইকেল ইনরিট।
যুদ্ধভিত্তিক কোনো চলচ্চিত্র নয়, কিংবা নয় কোনো ক্রাইমভিত্তিক টিভি সিরিজ কিন্তু তারপরেও শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যাবে এ হলিউড অভিনেতাকে।
এর আগে পাইরেটস অফ ক্যারিবীয়ান ও ডেড ম্যানস চিসট এর মতো সিনেমায় অভিনয় করেছেন ব্রিটিশ এ অভিনেতা।
জানা গেছে, জর্দানের পাইলটকে জীবন্ত পুড়িয়ে মারা ও মার্কিন সাংবাদিকের শিরচ্ছেদের ভিডিও দেখার পর পরই আইএসের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া সিদ্ধান্ত নেন অভিনেতা মাইকেল ইনরিট। দুবাই ভিত্তিক চ্যানেল আল আন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ইনরিটেএ কথা বলেন।
ইতিমধ্যে কুর্দির জনসাধারণের সাথে মিলে যুদ্ধ করতে নামও লিখিয়ে ফেলেছেন এই অভিনেতা। তবে তার সংক্ষিপ্ত জীবনী থেকে জানা যায়, সমরাস্ত্র পরিচালনা বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা আছে ইনরিটের।
























