আগের সময়সূচিতেই পরীক্ষা হবে

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষন ডট কম.

22222222222222হরতাল-অবরোধ সহ যেকোন ধরনের রাজনৈতিক কর্মসূচিতে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবেনা। আগের ঘোষিত সময়সূচি অনুযায়ীই এইচএসসি ও সমমানের পরীক্ষা আরম্ভ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোনো ধরনের দুর্ঘটনা হলে তার দায়-দায়িত্ব তাঁদেরই নিতে হবে যাঁরা মানুষ হত্যা করছেন, পেট্রলবোমা মারছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। গেল বছরের চেয়ে এবার মোট পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। এ বিষয়ে মন্ত্রী বলেন, ২০১৩ সালে এইচএসসিতে পাসের হার কম ছিল। ফলে ২০১৪ সালে এসে অনেক অনিয়মিত পরীক্ষার্থী ছিল। তাই গত বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। তার পরও কেন পরীক্ষার্থীর সংখ্যা কম, তা খুঁজে বের করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রিজা

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G