আজীবন সম্মাননা পাচ্ছেন এটিএম শামসুজ্জামান

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৪:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Tokkonathবয়স যাকে হার মানাতে পারেনি। যার অভিনয়ে মুগ্ধ সবাই। চলচ্চিত্রর পাশাপাশি যিনি ছোট পর্দাতেও সমানভাবে অভিনয় করছেন। তিনি সবার প্রিয় এটিএম শামসুজ্জামান।

এই অভিনেতা এবছরেই একুশে পদকে ভূষিত হয়েছেন। এজন্য তাকে আজীবন সম্মাননা দিচ্ছে। এই হিসেবে ‘ঢাকা মডেল এজেন্সি অ্যাওয়ার্ড’ দেবে শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম।

আগামী ২০ মার্চ বিকেল সাড়ে ৫টায় রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে স্বাধীনতার ৪৪ বছর পূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটিএম শামসুজ্জামান বলেন, ‘এ ধরনের স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা বহুগুণ বাড়িয়ে দেয়। আমার জন্য এটা আনন্দেরও।’

প্রতিক্ষণ/এডি/আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G