আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রাভিনেত্রী শবনম। বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) তাকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২০ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিকেলে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে শবনমের হাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এ প্রসঙ্গে শবনম বলেন, অনেক কৃতজ্ঞ বাবিসাস পরিবারের প্রতি। আমাকে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা ভূষিত করতে যাচ্ছে জেনে আমি সত্যিই আনন্দিত।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























