আজ গণভবনে যাবেন নাসরীন সিদ্দিকী

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

বঙ্গবীরপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে আজ গণভবনে যাবেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরীন সিদ্দিকী।কৃষক শ্রমিক জনতা লীগ গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এর আগে রোববার সাক্ষাৎ প্রার্থনা করে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিলেও সাড়া না পাওয়ায় আজ সকাল ১০টায় গণভবনের গেটে গিয়ে সাক্ষাৎ প্রার্থনা করবেন।

দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ দিন ধরে নাসরিন সিদ্দিকীর স্বামী কাদের সিদ্দিকী রাজপথে অবস্থান করছেন। তিনি তার স্বামীর অবস্থানের কারণ জানাতে এবং কর্মসূচিতে পুলিশি হয়রানির প্রতিকার চাইতে পুত্র-কন্যাসহ গণভবনে যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন।

৯ই ফেব্রুয়ারি দিনের যে কোন সময় প্রধানমন্ত্রীর সঙ্গে নাসরীন সিদ্দিকীর সাক্ষাতের সময় দেয়ার অনুরোধ জানিয়ে রোববার চিঠি দিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী।

কিন্তু সেই চিঠির পরিপ্রেক্ষিতে কোন সাড়া না পাওয়ায় আজ সকাল সাড়ে ১০টায় নাসরীন সিদ্দিকী গণভবনের গেটে গিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করবেন। এদিকে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচির ত্রয়োদশ দিনে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের অফিসের সামনে হাজারও মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

প্রতিক্ষণ/এডি/কোয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G