আজ জাতিসংঘ দিবস

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৫ সময়ঃ ৯:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

UN-Headquarters_2137057bআজ ২৪ অক্টোবর। ৭০তম জাতিসংঘ দিবস। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে: শক্তিশালী জাতিসংঘ, সন্দুর পৃথিবী।বাংলাদেশসহ পুরো বিশ্বে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন আয়োজনে দিবসটি পালিত হচ্ছে।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের এই দিনে বিশ্ব সংস্থাটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। লিগ অব নেশনস বিলুপ্ত হয়ে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতার এই আন্ত:রাষ্ট্রীয় সংস্থাটি গঠন করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর প্রায় চার বছরের চেষ্টা ও ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে আজকের এই দিনে এসে প্রাথমিকভাবে ৪৬টি সদস্য-দেশ জাতিসংঘ সনদকে অনুসমর্থন দেয়। পরবর্তীকালে ১৯৪৭ সালের জাতিসংঘ সাধারণ পরিষদে ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়।

un_logo_white_bkgদিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বাণীতে বলেছেন, বিশ্বে একটি পতাকাই আছে, যা আমাদের সকলের। আর তাই প্রতিষ্ঠার ৭ দশক পরও জাতিসংঘ মানবজাতির জন্য একটি আলোকবর্তিকাই রয়ে গেছে। জাতিসংঘ কর্মীরা প্রতিদিন ক্ষুধার্তের জন্য খাদ্য, বাসস্থান ও বিতাড়িত মানুষের জন্য আশ্রয় এবং মানবাধিকার সুরক্ষার ব্যবস্থা করে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G