আজ জেএসসি-জেডিসি পরীক্ষা

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৮:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

jsc-jdcআজ থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

এবার ২ হাজার ৬২৭টি কেন্দ্রে ২৮ হাজার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৫ জন। এ ছাড়া এবারও বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ ছাড়া ১ নভেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

এবার মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন ছাত্রী ও ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ছাত্র। এ হিসাবে ছাত্রদের চেয়ে ১ লাখ ৬০ হাজার ৫৯৩ জন ছাত্রী বেশি।

এই শিক্ষার্থীদের মধ্যে জেএসসি পরীক্ষা দেবে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন। আর জেডিসিতে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন। ২০১৪ সালে এই পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন অংশ নিয়েছিল। সে হিসাবে এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন।

শ্রবণপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় রাখা হয়েছে। এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে। এসব পরীক্ষার্থীকে অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G