আজ থেকে জাবিতে সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুরু

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150226025335_JU_Photo1_26_561895049‘আংআ আংনি আমানি খুসক্খো নাম্মিকা‘ (আমি আমার মায়ের ভাষাকে ভালোবাসি) স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে নাট্য উৎসব-২০১৫। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’ এ উৎসবের আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রয়াত নাট্যকার অধ্যাপক সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এ উৎসব শুরু হয়।

২৭ ফেব্রুয়ারি উৎসবের দ্বিতীয় দিন থাকছে থিয়েটারের পুনর্মিলনী, সন্ধ্যা সাড়ে ৬টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের নাট্য উৎসব-২০১৫‘র উদ্বোধন ঘোষণা, গুণীজন সম্মাননা ও প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’।

তৃতীয় দিন ২৮ ফেব্রুয়ারি থাকছে গুণীজন সম্মাননা ও জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘সম্রাট জোন্স’।

পরদিন ১ মার্চ রয়েছে বটতলা প্রযোজিত নাটক ‘দ্যা ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’।

উৎসবের পঞ্চম দিন ২ মার্চ মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘বউ’।

৩ মার্চ উৎসবের ষষ্ঠ দিন থাকছে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত নাটক ‘কারবালার জারি’।

উৎসবের সপ্তম ও সমাপনী দিন ৪ মার্চ মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘কিত্তনখোলা’।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ নাটকগুলো মঞ্চস্থ হবে।

এসময় উপস্থিত ছিলেন থিয়েটারের সভাপতি, কলা ও মানবিকী অনুষদের ডিন ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ, থিয়েটারের উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলি প্রমুখ।

পরে অমর একুশের পাদদেশে উৎসব ৠালির উদ্বোধন করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ। বর্ণাঢ্য এ ৠালি অমর একুশে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়। এতে অংশ নেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, অভিনেত্রী রোজি সিদ্দিকীসহ থিয়েটারের সদস্যরা।

প্রতিক্ষণ/এডি/কমল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G