আজ পপসম্রাটের ৫৭তম জন্মবার্ষিকী

প্রকাশঃ আগস্ট ২৯, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

mk 00

মানুষ মরবে এটাই সত্য । আর কীর্তিমানরা বেঁচে থাকেন কাজের মাধ্যমে। সাফল্যে ভরপুর নানা কর্মকাণ্ড তাদের বাঁচিয়ে রাখে অনন্তকাল।

তেমনই এক কীর্তিমান পপসম্রাট মাইকেল জ্যাকসন। প্রয়াত এ বিশ্ববরেণ্যর ৫৭তম জন্মবার্ষিকী আজ।

১৯৫৮ সালের এদিন আমেরিকার গ্যারি ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন বিশ্বনন্দিত এ তারকা।

আজ মাইকেল ভক্তরা নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করবেন তার জন্মদিনটি। মাইকেল জ্যাকসন নিজের গান, স্টাইল আর পারফরমেন্সের মাধ্যমে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। গানের সঙ্গে তার প্রায় সব নাচের স্টেপই ব্যাপক জনপ্রিয়তা পায়।

mm jkমাইকেলের তুলনা ছিলেন কেবল তিনি নিজেই। এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকা হিসেবে ধরা হয় তাকে।

তবে জনপ্রিয়তা ও সফলতার চূড়ায় অবস্থাকালীন ২০০৯ সালের ২৫শে জুন রহস্যজনকভাবে পৃথিবী থেকে চিরবিদায় নেন সবার প্রিয় পপসম্রাট।

তবে তার মৃত্যুর বিষয়টি এখনও রহস্যই রয়ে গেছে। যদিও মাইকেলের ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে অতিরিক্ত ওষুধ সেবন করানোর অভিযোগের বিষয়টি এখনও বিচারাধীন।

এদিকে আজ মাইকেলের জন্মদিনে পরিবারের সদস্যরা একসঙ্গে সমবেত হয়ে দিনটি পালন করবেন।

তবে বাইরের কোন আয়োজনে তারা অংশ নেবেন না।

mmjjমাইকেল ভক্তরা শ্রদ্ধা জানানোর জন্য জড়ো হবেন তার গেরি ইন্ডিয়ানার বাড়িতেও, যেখানে মাইকেলের শৈশব কেটেছিল।

এখানে মোম জ্বালিয়ে ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে মাইকেলের প্রতি ভালবাসা জানাবেন ভক্তরা।

অন্যদিকে লাস ভেগাসে সারকিউ ডু সলেইল নামের একটি সংগঠন মাইকেলের জন্মদিন বিশেষভাবে পালন করবে আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত।

‘মাইকেল জ্যাকসন ওয়ান’ নামক এ অনুষ্ঠান আয়োজনের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G