আজ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

প্রকাশঃ অক্টোবর ১৭, ২০১৫ সময়ঃ ৮:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fokhrulচিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সিঙ্গাপুর যাচ্ছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন। ২১ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, তিনি এখনো অসুস্থ। গত জুলাই মাসে তিনি সিঙ্গাপুরে যে চিকিৎসা নিয়েছিলেন, তার ধারাবাহিকতায় এখন আবার সেখানে যাচ্ছেন।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২৬ জুলাই সিঙ্গাপুর যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে পৌনে দুই মাস চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G