আত্মজীবনী লিখছেন ন্যান্সি

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৮:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ/ডেক্স

2সারা জীবনের যোগ-বিয়োগের ফলাফল টানতে জীবনের শেষ প্রান্তে আত্মজীবনী লেখেন বিশিষ্ট ব্যাক্তিরা। সম্প্রতি জনপ্রিয় কন্ঠশিল্পী ন্যান্সি জীবনের পদার্পনেই লেখা শুরু করেছেন তার আত্মজীবনী।

সুপরিচিত এই কণ্ঠশিল্পী গত কয়েক বছরেই বহুঘটনার জন্ম দিয়েছেন। সাথে ক্যরিয়ারকে নিয়ে গেছেন সেরাদের কাতারে। স্বপ্ন ছোঁয়া ক্যারিয়ারের ইতি টানতে অনেক পথ বাকি থাকলেও এখনই আত্মজীবনী লেখার সুযোগ্য সময় তার। এমনই মনে করছেন সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী।

খ্যাতিমান ন্যান্সি আধূনিক কালের মেয়ে হলেও শিল্পী ন্যান্সী তার পূর্ব-পুরুষদের কথা আর তাদের সোনালী দিন গুলোকে তুলে আনার কথা ভাবছেন সবার আগে। তারপর টানছেন নিজের শৈশবের দিনগুলোর স্মৃতিময় ঘটনা প্রবাহ।

নিজের লেখাকে খন্ড খন্ড আকারে প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পরে একসাথে বই আকারে বের করার ইচ্ছা আছে এই গায়িকার। আত্মজীবনী সম্বন্ধে বলতে গিয়ে ন্যান্সি জানান, ‘এখনই উপযুক্ত সময় না হলেও অবসর সময়েই মূলত কাজটি করে যাচ্ছি।

কিছুদিন আগে আমি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়েছিলাম। তখন বিভিন্ন পত্রিকায় আমাকে ও বাবাকে নিয়ে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। সেসব তথ্য সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি ভক্ত-শ্রোতাদের জানাতে চাই তারকা হয়ে ওঠার ইতিবৃত্ত।’

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G