আদালতে আত্মসমর্পণ করলেন সেলিমা রহমান

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ১১:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৫ পূর্বাহ্ণ

রাজধানীতে নাশকতার অভিযোগে ২৩ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

সোমবার ঢাকা মহানগর হাকিম ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই ২৩ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

তার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সেলিমা রহমান ২৩ মামলায় সিএমম কোর্ট এবং মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। কিছুক্ষণের মধ্যে তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিএনপির হরতাল অবরোধ চলাকালে সেলিমা রহমানের বিরুদ্ধে এই মামলাগুলো দায়ের করা হয়।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G