আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ,আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ২০তম গ্রেডের ১৬ ধরনের পদে মোট ২২৮ জনকে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে নির্ধারিত বেতন স্কেল ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। কোন পদে কতজন নেওয়া হবে এবং বেতন কত, তা নিচে তুলে ধরা হলো।
কোন পদে কতজন নিয়োগ পাবেন
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ১টি
- গ্রেড: ১৩
- বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
২. স্টাফ ফটোগ্রাফার
- পদসংখ্যা: ১টি
- গ্রেড: ১৪
- বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
৩. ড্রাফটসম্যান
- পদসংখ্যা: ১টি
- গ্রেড: ১৪
- বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
৪. থানা/উপজেলা প্রশিক্ষক
- পদসংখ্যা: ৭৬টি
- গ্রেড: ১৫
- বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা
৫. উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা
- পদসংখ্যা: ৯৩টি
- গ্রেড: ১৫
- বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা
৬. গাড়িচালক (ভারী)
- পদসংখ্যা: ১০টি
- গ্রেড: ১৫
- বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা
৭. প্রুফ রিডার
- পদসংখ্যা: ১টি
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
৮. অফিস সহকারী
- পদসংখ্যা: ২টি
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
৯. ইলেকট্রিশিয়ান
- পদসংখ্যা: ১টি
- গ্রেড: ১৬
- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
১০. বুট মেকার
- পদসংখ্যা: ১টি
- গ্রেড: ১৭
- বেতন স্কেল: ২১,৪০০–৫১,৯০০ টাকা
১১. প্লাম্বার
- পদসংখ্যা: ২টি
- গ্রেড: ১৮
- বেতন স্কেল: ২১,০০০–৫০,৯০০ টাকা
১২. ব্যান্ডস ম্যান
- পদসংখ্যা: ২২টি
- গ্রেড: ১৯
- বেতন স্কেল: ২০,৫০০–৪৯,৬০০ টাকা
১৩. মহিলা ব্যান্ড
- পদসংখ্যা: ৪টি
- গ্রেড: ১৯
- বেতন স্কেল: ২০,৫০০–৪৯,৬০০ টাকা
১৪. মালী
- পদসংখ্যা: ১টি
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
১৫. বাবুর্চি
- পদসংখ্যা: ২টি
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
১৬. অফিস সহায়ক
- পদসংখ্যা: ১০টি
- গ্রেড: ২০
- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি কত
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ফি অনুযায়ী, ১ থেকে ৯ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা। অন্যদিকে, ১০ থেকে ১৬ নম্বর পদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
আবেদনের সময়সূচি
- আবেদন শুরু: ৯ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে পদের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্তাবলি মূল বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নেওয়া উচিত।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারি জানতে এখানে ক্লিক করুন।
প্রতি / এডি / শাআ



















