আনোয়ার গ্যালভানাইজিং নতুন প্রযুক্তি সংযোজন করবে

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Anwar_Galvanizing_sm_384419783১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি সংযোজন করবে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী জুন মাসের মধ্যে নতুন প্রযুক্তি আমদানি করবে এ কোম্পানিটি। বর্তমানে এ কোম্পানিটির বছরে প্রায় এক হাজার একশ ৬০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে। এতে কোম্পানির উৎপাদন ক্ষমতা বেড়ে দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এদিকে, কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রযুক্তি সংযোজনের ফলে ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়া ৮০ শতাংশ যন্ত্রপাতি আবার ব্যবহার উপযোগী হবে। এই ফার্নেস প্রযুক্তির জন্য ব্যয় হবে প্রায় ৬২ লাখ টাকা। নতুন প্রযুক্তি ব্যবহারে উৎপাদন ক্ষমতা এক হাজার আটশ ৮০ মেট্রিক টন পর্যন্ত বাড়বে বলে জানায় কর্তৃপক্ষ।
প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G