আন্তর্জাতিক পরিবেশ দিবস-পালিত

প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ৩:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

গোলাম রাসেল,ময়মনসিংহ:

পরিবেশ“শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব করিনা নি:স্ব” প্রতিপাদ্য  করে  জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়।

শুক্রবার সকাল ৯টায় পরিবেশ অধিদপ্তর থেকে র‍্যালী বের হয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। র‍্যালীতে বিভিন্ন পরিবেশবাদী এনজিও সংগঠন অংশগ্রহণ করে।

মো:নুরুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুস্তকীম বিল্লাহ ফারুকী বলেন,পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সভার প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন-কর্মকর্তা গোবিন্দ রায়।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G