আফগানিস্তানে ১১ সেনা নিহত

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

afganআফগানিস্তানে তালেবানের অতর্কিত হামলায় অন্তত ১১ আফগান সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৬ জন।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ হেরাতে রোববার এই ঘটনা ঘটে। প্রদেশ সরকার খবরটি সোমবার আনুষ্ঠানিকভাবে জানায়। হেরাত গভর্নরের মুখপাত্র ১১ সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এপ্রিলের বার্ষিক বসন্ত উৎসবের পর থেকে নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়েছে তালেবান। নিরাপত্তা বাহিনী বিভিন্ন রেকর্ড, হামলা ও আহতের সংখ্যা বিচার করে বলছে, আফগানিস্তানের জন্য চলতি বছরটা যেকোনো বছরের চেয়ে আরো খারাপ হতে পারে।

এর আগে গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছাড়ে ন্যাটো বাহিনী। আফগান নিরাপত্তারক্ষীদের বিভিন্ন বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে ছোট ছোট আকারে বেশ কয়েকটি বিদেশী গ্রুপ সেখানে এখনো রয়ে গেছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G