আবারও ট্রাম্পের জয়

প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০১৬ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৫ অপরাহ্ণ

trampযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে জয়ী হওয়ার পর ইলেক্টর বা নির্বাচকদের কাছ থেকেও ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটাভুটির ছয় সপ্তাহ পর ২৭০ জনের বেশি ইলেক্টরের ভোট পেয়েছেন তিনি।

জয়ের পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প ‘দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করা ও সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার ইলেক্টোরাল কলেজ ভোটের আগে ইলেক্টরদের কাছে শত শত ই-মেইল ও ফোনকল আসে। ট্রাম্পকে সমর্থন না করতে তাদের আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটির পর ইলেক্টোরাল কলেজে ভোট একটি আনুষ্ঠানিকতা মাত্র। তবে গেল নির্বাচনে রাশিয়ার হ্যাকারদের প্রভাবের খবরে ইলেক্টোরাল ভোটের আগের সময়টা অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন ছিল।

যুক্তরাষ্ট্রে সর্বমোট ইলেক্টর আছেন ৫৩৮ জন। হোয়াইট হাউসে বসতে হলে একজন প্রেসিডেন্ট প্রার্থীকে ২৭০ ইলেক্টরের ভোট নিশ্চিত করতে হয়।

টেক্সাস অঙ্গরাজ্যের ইলেক্টরদের ভোটে প্রয়োজনীয়সংখ্যক ভোট নিশ্চিত করেন ট্রাম্প। যদিও অঙ্গরাজ্যটির দুজন ইলেক্টর ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, ডেমোক্রেটিক পার্টির ইলেক্টরদের মধ্যে চারজন হিলারি ক্লিনটনকে ভোট দেননি।

আগামী ৬ জানুয়ারি কংগ্রেসের বিশেষ যৌথ অধিবেশনে ইলেক্টোরাল কলেজ ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G