আবারো একসঙ্গে ওমর সানী-মৌসুমী

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৫ সময়ঃ ৯:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ অপরাহ্ণ

moushumiএক সময়ের বাংলা চলচ্চিত্র মানেই চোখের সামনে ভেসে উঠবে দর্শকপ্রিয় ওমর সানী- মৌসুমী জুটির কথা।

১৯৯৩ সালে ‘দোলা’ নামক চলচ্চিত্র দিয়ে যে জুটির শুরু তা কিছু দিনের মধ্যেই দর্শক জনপ্রিয়তায় অনন্য উচ্চতায় উঠে যায়।

এ জুটির কোন চলচ্চিত্র মুক্তি পাবার পর হল গুলোতে ছিলো দর্শকদের উপচে পরা ভিড়।

দীর্ঘ ছয় বছর পর প্রয়াত বেলাল আহমেদ’র ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রে আবারো একসঙ্গে অভিনয় করেছেন দর্শকপ্রিয় ওমর সানী ও মৌসুমী জুটি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটি এরইমধ্যে সেন্সর সনদপত্র লাভ করেছে। তবে মুক্তির দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি।

একসঙ্গে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘ গল্পের প্রয়োজনেই মূলত একসাথে অভিনয় করেছি। তবে তাদের কি ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সেটা অবশ্য চমক হিসেবেই রেখেছেন। জানিয়েছেন, দর্শক হলে গিয়ে দেখবেন কেমন হলো আমাদের ‘ভালোবাসবোই তো’র গল্প।

এদিকে মৌসুমী বলেন, ‘বেলাল ভাইয়ের মৃত্যুর পর আমরা সবাই মিলে যথেষ্ট আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। খুব চমৎকারভাবে কাজটি শেষ হয়েছে। অভিনয় করতে গিয়ে বারবার বেলাল ভাইয়ের কথা মনে পড়ছিলো।

সর্বশেষ ২০০৯ সালে শাহীন সুমনের পরিচালনায় ‘সাহেব নামের গোলাম’ চলচ্চিত্রে ওমর সানী-মৌসুমী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন।

প্রতিক্ষণ/এডি/রিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G