আবারো জুটিবদ্ধ রিয়াজ-তারিন

প্রকাশঃ এপ্রিল ৭, ২০১৫ সময়ঃ ৮:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

riaz-tarinদীর্ঘ ৬ বছর পর আবারো একসঙ্গে নাটকে অভিনয় করলেন রিয়াজ-তারিন। তেল শিরোনামের একটি নাটকের মাধ্যমে তারা জুটিবদ্ধ হয়েছেন।

রায়হান খানের পরিচালনায় সুখের অসুখ শিরোনামের নাটকে সর্বশেষ দেখা যায় এ জুটিকে।

রম্য লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে তেল নাটকের চিত্রনাট্য লিখেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল।

ছানাপোনা প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ নাটকে অভিনয়ে করেছেন রিয়াজ, তারিন জাহান, আমিরুল ইসলাম, শিশু শিল্পী রাইসাসহ অনেকে।

আগামী ঈদুল ফিতরে নাটকটি কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G