আবারো নেপালের প্রধানমন্ত্রী হলেন প্রচণ্ড

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৬ সময়ঃ ১২:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

89-1-696x392

নেপালের পার্লামেন্ট সাবেক মাওবাদী বিদ্রোহী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ডকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। ক্ষমতা গ্রহণের নয় মাসের মাথায় নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি পদত্যাগের এক সপ্তাহ পর প্রচণ্ড নতুন প্রধানমন্ত্রী হলেন।

মঙ্গলবার ৫৯৫ সদস্যের পার্লামেন্টে ৫৭৩ ভোটের মধ্যে ৩৬৩ ভোট পেয়ে প্রচণ্ড প্রধানমন্ত্রী নির্বাচিত হন বলে জানিয়েছেন স্পিকার ওনসারি ঘারতি। প্রচণ্ড নেপালে রাজতন্ত্রের পতন ঘটাতে দশকব্যাপী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন।

প্রচণ্ড নেপালে রাজতন্ত্রের পতন ঘটাতে দশকব্যাপী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে আসা নেপালের ২৬ বছরের ইতিহাসে প্রধানমন্ত্রী বদলের ঘটনা ঘটেছে ২৪ বার। ১৯৯০ থেকে এই নিয়ে অষ্টমবার পরিবর্তন হল এই পদে। প্রচণ্ড দায়িত্বে এলেন দ্বিতীয়বারের মতো।

প্রচণ্ড ক্ষমতায় আসায় নেপালে আগের চেয়ে এবারের সরকার আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই নেপালের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে আছে।

গেল অক্টোবরে সাবেক মাওবাদীদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করেছিলেন অলি। কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব চুক্তির প্রতি প্রধানমন্ত্রী সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন অভিযোগ তুলে তারা অলির পাশ থেকে সরে যায়। এরপর পার্লামেন্টে অলি বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব করে মাওবাদীরা। অলি এ ভোটের মুখোমুখি না হয়ে পদত্যাগ করেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G