আবারো বিতর্কে প্রেম রতন ধন পায়ো

প্রকাশঃ অক্টোবর ২৬, ২০১৫ সময়ঃ ৫:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৬ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

26a277f4d42424463091464350754505-premবলিউডের নির্মাতা সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি নির্মাণের শুরু থেকেই নানা আলোচনা আর বিতর্কের জন্ম দিয়ে আসছে।

ছবির ট্রেলার, পোস্টার, গান সবকিছু নিয়েই এখন বলিউডে আলোচনার শীর্ষে সালমান-সোনম অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’। সম্প্রতি এ ছবি নিয়ে শুরু হয়েছে আরেক গুঞ্জন। অনেকেই বলছেন, এ ছবির চিত্রনাট্য নাকি মৌলিক নয়। কাহিনি নকলের অভিযোগ উঠেছে এ ছবির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ব্রিটিশ লেখক অ্যান্টনি হোপের রোমাঞ্চকর উপন্যাস ‘দ্য প্রিজনার অফ জিনদা’-র কাহিনি নিয়েই নাকি এ ছবির গল্প। যদিও লেখক অ্যান্টনি হোপের এই উপন্যাসের কাহিনি নিয়ে এর আগেও বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল।

যদিও সেটি বহু আগের কথা। ১৯৩৭, ১৯৫২ এবং ১৯৭৯ সালে নির্মাণ করা হয়েছিল সে ছবিগুলো। কিন্তু এই ২০১৫ সালে এসে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির পরিচালক সুরজও নাকি সেই একই গল্প থেকেই তৈরি করেছেন তাঁর ছ​​বি। যদিও ছবিসংশ্লিষ্ট কেউ এখনো এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। মুখ খুলছেন না এ ছবির ‘প্রেম’ সালমান খানও।

নির্মাতা সুরজ বরজাতিয়ার নতুন এ ছবিতে সালমান খানকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এ ছবির কাহিনি অনুসারে পর্দায় সালমান খানকে একই সঙ্গে ‘রাজা’ এবং একজন সাধারণ মানুষের ভূমিকায় দেখতে পাবেন দর্শকেরা।

হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষাতেও এ ছবিটি ভাষান্তরিত করা হবে। ১২ নভেম্বর এ ছবি মুক্তি পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এর গল্প মৌলিক নাকি নকল।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G