আবার পর্দায় বিন্দু

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

image_1471_181818বিয়ের পর সংবাদমাধ্যমে বলেছিলেন আপাতত সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান। এখন তিনি সংসার নিয়েই ব্যস্ত আছেন।

এবং বিয়ের আগেই টিভি অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী বিন্দু। তবে আবার টিভি নাটকে ঠিকই দেখা যাবে বিন্দুকে।

জানা গেছে, বিয়ের আগে দৃশ্যধারণ করা বিন্দু অভিনীত একটি নাটক শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে মাছরাঙা টিভিতে।

অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- অপূর্ব, বিন্দু, মাশিয়াত, এস এম মহসীন প্রমুখ।

নাটকের কাহিনীতে দেখা যাবে, জ্ঞান ফেরার পর নিজেকে এক জঙ্গলে আবিষ্কার করে তীর্থ। একটু দূরে দেখতে পায় প্রেমিকা প্রিয়ন্তীকে। কিছুক্ষণ পর একে একে ভিক্ষুক কেরামতসহ একটি ছেলে ও দুটি মেয়েকেও সেখানে পায় তারা।

হঠাৎ তারা নিজেদের একটা ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। একটি অশরীরী আত্মার আওয়াজ শুনতে পায় তারা- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘মিনারেল ওয়াটার’।

প্রতিক্ষণ/এডি/আমির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G