আল্লামা শফী হাসপাতালে ভর্তি

প্রকাশঃ মে ২০, ২০১৭ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

ফাইল ছবি

হেফাজতে ইসলামের আমির ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি জানিয়ে বলেন, আল্লামা আহমদ শফীর বয়স বর্তমানে ৯৫। তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। গতকাল হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজিজুল হক আরো বলেন, গতকাল থেকে আজ শনিবার শাহ আহমদ শফীর অবস্থার কিছু উন্নতি হয়েছে। এ সময় তিনি হেফাজতের আমিরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G