‘আশিকি’ নিয়ে মাতাতে আসছেন ফারিয়া

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

nussssসম্প্রতি স্কটল্যান্ড থেকে ‘আশিকি’ সিনেমার শুটিং শেষ করে এসেছেন নুসরাত ফারিয়া। ঈদেই ‘আশিকি’ দিয়ে দর্শক মাতাতে যাচ্ছেন তিনি।

পশ্চিমবঙ্গের নায়ক অঙ্কুশ হাজরার বিপরীতে যৌথ প্রযোজনার সিনেমাটি দিয়েই শুরু হচ্ছে নুসরাতের চলচ্চিত্র যাত্রা। ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই এত লগ্নি, এত আয়োজন, তারপর ঈদে মুক্তি – নুসরাত নিজেকে ভাগ্যবতী বলেই দাবী করলেন। পরিচালক অশোক পাতি ও অভিনেতা রজতাভ দত্তকে ‘অভিনয়ের স্কুল’ আখ্যা দিয়ে দিলেন।

নিজের চরিত্রটি নিয়ে নুসরাত বলেন, ‘সিনেমাতে বৈচিত্র্য আনতে যে ধরনের অভিনয় দরকার ছিলো, তা করতে চেষ্টার ত্রুটি করিনি আমি। খুব কঠিন কিছু ছিল এমন নয়, তবে চরিত্রটির উপস্থাপনের ধরন সত্যি আলাদা ছিল।’

খুব শিগগিরই শুরু হবে সিনেমার প্রচারের কাজ। নিজেকে তাই আলাদাভাবে প্রস্তুত করছেন নুসরাত। তার আগে অন্য কোনো সিনেমার ব্যাপারে তিনি একেবারেই ভাবছেন না।

সম্প্রতি শোনা যাচ্ছিল, জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রমিজ’ থেকে নুসরাতকে বাদ দেয়া হয়েছে আর এর পেছনে হাত রয়েছে মাহিয়া মাহির। হেসেই উড়িয়ে দিলেন সে কথা। তবে মাহির সঙ্গে প্রতিযোগিতার বিষয়টি এড়ালেন না।

তিনি বলেন, ‘প্রতিযোগিতা তো থাকবেই, সিনেমা জগত বলে কথা। খালি মাঠে ফ্রি কিক মেরে কোনো মজা আছে! আমি চাই প্রতিযোগিতা থাকুক। আমি মাঠে লড়াই করেই নিজের অবস্থান তৈরি করতে এসেছি। কাজ পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দীতা যদি নাই থাকলো মজা কিসে!’

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G