আসছে মন্টি ও নন্দিতার ‘মন প্রজাপতি’

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০১৫ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৪ অপরাহ্ণ

সিফাত তন্ময়

Mon_projapoti_monty_nondita

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাজারে আসছে মন্টি’র প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন প্রজাপতি’। তার সাথে অ্যালবামটিতে কন্ঠ দিয়েছেন নন্দিতা। এস এ টিভিতে প্রচারিত প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘বাংলাদেশ আইডল’ এ মন্টি হয়েছিলেন তৃতীয় আর নন্দিতা সপ্তম।
আগামী ১৩ সেপ্টেম্বর রবিবার ‘মন প্রজাপতি’ অ্যালবামটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগে দুটি মিশ্র অ্যালবামে গান করলেও এ অ্যালবামটিই এই দুই শিল্পীর প্রথম দ্বৈত অ্যালবাম। সংগীতার ব্যানারে তৈরি এ অ্যালবামে রয়েছে আটটি গান। গানগুলোর শিরোনাম হলো— ‘তোমায় ভালোবেসে’, ‘থাকো পাশে’, ‘প্রেমেরই মোহনায়’, ‘শুধু তোমার গান’, ‘মন প্রজাপতি’, ‘আরও কিছুক্ষণ’, ‘মনের মানুষ চোখের তারায়’, ‘প্রেম কখনো হারাবার নয়’। অ্যালবামের সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

অ্যালবাম প্রসঙ্গে মন্টি বলেন, এটি আমার প্রথম দ্বৈত অ্যালবাম। চেষ্টা করেছি শ্রোতাদেরকে ভালো কিছু গান উপহার দেয়ার। আশা করছি সবাই পছন্দ করবেন।

প্রতিক্ষণ/এডি/এস. টি

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G