আসিফের সাথে গানচিলের নবযাত্রা

প্রকাশঃ জুন ১২, ২০১৫ সময়ঃ ১২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

asifনতুন করে যাত্রা শুরু করলো তরুণদের পৃষ্ঠপোষকতা করা প্রতিষ্ঠান গানচিল। গুলশানের লেডিস কমিউনিটি ক্লাবে ‘আসিফ ইকবালের কথায় মুনের গান’ শিরোনামে অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় গানচিলের।

এর আগে নকীব খান, কুমার বিশ্বজিৎ, আসিফ ইকবাল ও রেজাউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করেছিল গানচিল। উদ্যোক্তাদের ব্যস্ততা আর সঙ্গীত বাজারের বাজে দশা, দুইয়ে মিলে নিষ্ক্রিয় হয়ে পড়ে গানচিল। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনরায় কর্মকাণ্ড শুরু করলো প্রতিষ্ঠানটি। এবার এর হাল ধরেছেন গীতিকার আসিফ ইকবালের সহধর্মিনী আফসানা আসিফ।

সন্ধ্যাটি সাজানো হয়েছিল গীতিকার আসিফ ইকবালের কথা, আবৃত্তি ও তার কথার ওপর সুরারোপ করে করা মুনের গান দিয়ে। অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারা। গানচিল এবার কাজ করবে নতুন ডিস্ট্রিবিউশন মডেলে, যেখানে গীতিকার, গায়ক, বাদক, সুরকার সবার জন্যই থাকবে ন্যায়সঙ্গত সম্মানীর ব্যবস্থা।

বিশ্বব্যাপী ডিজিটাল গান প্রচারের লক্ষ্যে দেশের সব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ইতোমধ্যেই সমঝোতা স্মারকও সাক্ষর করেছে গানচিল। দেশব্যাপী পঞ্চাশটি বিপণন কেন্দ্রের মাধ্যমে গানের অ্যালবাম বিক্রয় করবে প্রতিষ্ঠানটি।

পুরো অনুষ্ঠানটিতে গায়ক মুন তুলে ধরেন তার অপ্রকাশিত সব গান। সবগুলো গান লিখেছেন আসিফ ইকবাল। খুব দ্রুতই এ গানগুলো বাজারে ছাড়বে গানচিল।

প্রতিক্ষণ/এডি/জহির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G