আড়াই বছর পর পূর্ণিমা
প্রতিক্ষণ ডেস্ক
প্রায় আড়াই বছর পর নতুন কোন বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন দেশের জনপ্রিয় চিত্র নায়িকা পূর্ণিমা। একটি ক্রোকারিজের বিজ্ঞাপন করলেন তিনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে শুরু হবে এটির প্রচার। বিজ্ঞাপনটি নিয়ে পূর্ণিমা জানায়,
‘‘ বিজ্ঞাপনটির আইডিয়া ভালো লেগেছে বলেই করেছি। এখন আমাদের বিজ্ঞাপনের মান অনেক উন্নত। বাইরের বিজ্ঞাপনের সাথে তুলনা করার মতো বিজ্ঞাপন এখন নির্মিত হচ্ছে।’’
দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত পূর্ণিমা । ছোট পর্দাতে মাঝে মধ্যে দেখা গেলেও সেখানেও তার অনুপস্থিতি অনেক দিন। ছোট ও বড় পর্দায় নিয়মিত হওয়ার ব্যাপারে পূর্ণিমা জানায়,
‘‘ পরিবারকে সময় দেয়ার কারণেই এই অনুপস্থিতি। তবে ভালো কোন কাজ পেলে হয়তো বা করবো।’’
























