আ.লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৫ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

11আ.লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে মামলার নির্দেশ233এবার রাজধানীতে বেপরোয়া গাড়ি চালিয়ে চারজনকে আহত করার ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি ডা.এইচ বি এম ইকবালের ভাতিজা ফারিজ রহমানের বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি হাসান আরিফ ও ইকবাল কবীরের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।

গত সপ্তাহে রাজধানীর গুলশানের ১৪ নম্বর সড়কে কার রেসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটান ডা. ইকবালের ভাতিজা ফারিজ রহমান।

এদিকে দুর্ঘটনার এতোদিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি।

এমপির পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় কেউ মামলা করতে চাচ্ছেন না বলে জানা গেছে।

অন্যদিকে মামলা না নিয়ে বিষয়টি ‘আপোষ রফা’র চেষ্টার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের দাবি, থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবেন।

তবে ওই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এমপির ভাতিজাকে নিরাপদে বাসায় পৌঁছে দিচ্ছে এমন ছবি সমালোচনার ঝড় তুলে। গণমাধ্যমেও সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করা হয়।

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G