ইউনাইটেড ফিন্যান্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১১:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

United_finance_705081347পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইউনাইটেড ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ২৩ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইস্কাটন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই সভা হবে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৯ পয়সা।

এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মার্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সুত্রে এ তথ্য জানা যায়।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G