ইউনিয়ন ক্যাপিটালের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Unionsm_434653460পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইউনিয়ন ক্যাপিটাল কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা যায়।

আগামী ৩১ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এই সভা হবে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৫ পয়সা।

এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G