ইঞ্জিনের পর এবার বগি লাইনচ্যুত

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

rtryry এবার একতা এক্সপ্রেস ট্রেনটির বগি গাজীপুরের জয়দেবপুর জংশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়ে ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একতা এক্সেপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে গাজীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন মেরামত করার পর সকাল সাড়ে ১০টার দিকে চলতে শুরু করে ট্রেনটি। নগরীর রেলক্রসিং এলাকায় পৌঁছালে এবার সেটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে এবার ঢাকার সঙ্গে রাজশাহীসহ ময়মনসিংহেরও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G