ইবির পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশঃ মে ৯, ২০১৫ সময়ঃ ৯:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ibiকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি।

শুক্রবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস মালিক সমিতির সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ শনিবার থেকে যথা নিয়মে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচল করছে।

জানা যায়, গত বৃহস্পতিবার কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরা সময় রাস্তায় সাধারণ যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাসের ড্রাইভার ও হেলপারকে ছাত্রলীগ কর্মীর মারধরের জের ধরে কুষ্টিয়া-ঝিনাইদাহ পরিবহন মালিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

প্রতিক্ষণ/এডি/রাশেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G