ইবি প্রো-ভিসির পিএসহ ৫৩ কর্মকর্তাকে হত্যার হুমকি

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150301104006_ইবি (1)ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের ব্যাক্তিগত সহকারী (পিএ) আ: হান্নানসহ ৫৩ কর্মকর্তাকে মোবাইলে খুদেবার্তার মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে।

অজ্ঞাত মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়ার পর পিএ হান্নান বিশ্ববিদ্যালয়ের থানায় এব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেছেন।
এবিষয়ে আ: হান্নান বলেন, অজ্ঞাত মোবাইল নম্বর ০১৭৬৬২৭২৯২০ থেকে আমার ব্যাক্তিগত মেবাইল নম্বর ০১৭১৭৩৩৮১০০তে খুদেবার্তাটি পাঠানো হয়। সেখানে আমিসহ বিশ্ববিদ্যালয়ের ৫৩জন কর্মকর্তাকে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে ইবি থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, শনিবার রাতে প্রাণ নাশের হুমকির কথা উল্লেখ্য করে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে কে বা করা খুদেবার্তা পাঠিয়েছে সে বিষয়ে জিডিতে উল্লেখ্য করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/স্বপন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G