ইরাকের কারাগারে সংঘর্ষ, নিহত ৩৬

প্রকাশঃ মে ১০, ২০১৫ সময়ঃ ১০:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Iraq-266x150ইরাকের পূর্বাঞ্চলের এক প্রদেশে কারাগার ভেঙ্গে বন্দীরা পালানোর সময় পুলিশের সাথে সংঘর্ষে ৬ জন পুলিশসহ ৩৬ জনের নিহত হবার খবর পাওয়া গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দিয়ালা প্রদেশের খালিজ কারাগারে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কারাগার থেকে অন্তত ৪০ জন বন্দী পালিয়ে যায়।মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতের সংখ্যা ৩৬ বলা হলেও প্রাদেশিক পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ।

তাদের তথ্য মতে খালিজ কারাগারের অন্তত ৫১ জন বন্দী ও পুলিশের ১২ সদস্য নিহত হয়েছেন। এছাড়া পালিয়ে যাওয়া কয়েদিদের সংখ্যা দুইশ’র কাছাকাছি বলেও জানায় তারা।

উল্লেখ্য, এ কারাগারটিতে শতাধিক কয়েদি ছিল। ওই কয়েদিদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G