ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের ২০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৬ সময়ঃ ১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ পূর্বাহ্ণ

DSC_0004
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরস শেয়ারহোল্ডারদের জন্য ২০১৫ সালে ২০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার-এর সভাপতিত্বে ১৯ এপ্রিল ২০১৬ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডাইরেক্টরগণ ও ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এতে উপস্থিত ছিলেন।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৫-এ সমাপ্ত বছরের লাভ-লোকসান ও ব্যালেন্স শীট অনুমোদন করা হয়। আগামি ২ জুন ২০১৬ তারিখে ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত করা হয়। এদিকে ১১ মে ২০১৬ তারিখ ব্যাংকের ডিভিডেন্ড-এর রেকর্ড  নির্ধারণ করা হয়েছে ।

সভায় ব্যাংকের মুদারাবা পারপিচুয়াল বন্ডের জন্য ২০১৫ সালে মুনাফার হার ১০.৩৪% ঘোষণা করা হয়। ৮ বছর মেয়াদী মুদারাবা সঞ্চয়ী বন্ডের মুনাফা ৮.৩৪%-এর সাথে প্রস্তাবিত ডিভিডেন্ডের হারের ২ শতাংশ যোগ করে মুদারাবা পারপিচুয়াল বন্ডের বার্ষিক মুনাফা নির্ধারণ করা হয়। ব্যাংকের বার্ষিক সাধারণ সভার দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে বন্ডের মুনাফা বন্টন করা হবে।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং কতিপয় নীতিনির্ধারনী সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেয়া হয়।

প্রতিক্ষণ/এডি/রাসিব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G