ঈদে আসছে ‘ভোলা তো যায় না তারে’

প্রকাশঃ সেপ্টেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

bola to jai na tara

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত নিরবের নতুন ছবি ‘ভোলা তো যায় না তারে’। প্রচারণার প্রথম ধাপে ইউটিউবে ছাড়া হয়েছে ছবিটির একটি গানের ভিডিও।

হিন্দু ও মুসলিম পরিবারের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটির গল্প। নিরব বললেন, ‘এ ছবি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা এনে দিতে পারে। আমার অভিনীত চরিত্রটির উত্থান-পতন আছে গল্পে। তাই দর্শকরা আমার অভিনয়ে অন্য যে কোনো ছবির চেয়ে বৈচিত্র পাবেন।’

ছবিটিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। ছবিটি প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি প্রেক্ষাগৃহে অথবা মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজন করা হচ্ছে ছবিটির প্রি‌মিয়ার শো। শিগগিরই এর গানের অ্যালবামও ছাড়া হবে বাজারে।

ঈদে মুক্তি দেওয়া প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমার বিশ্বাস, দর্শকরা এ ছবি দেখবে। কারণ এটা মৌলিক গল্পের ছবি। আমার লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এর চিত্রনাট্য। এখানে চুল পরিমাণ নকলের ছোঁয়া নেই। মুখে ‍কিছু বলতে চাই না। আমি চাই, দর্শকরা দেখে মন্তব্য করুক।’

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G