ঈদে বাপ্পি ও স্নিগ্ধার ‘আমার গল্প’

প্রকাশঃ সেপ্টেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৪:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

 

বাপ্পি

এই প্রথম জুটি হয়ে নাটকে অভিনয় করছেন তরুন অভিনেতা বাপ্পি এবং মিডিয়াতে নতুন মুখ অভিনেত্রী স্নিগ্ধা। মুনায়েম আহমেদ প্রযোজিত “আমার গল্প” শিরোনামের একটি অনলাইন নাটকে দেখা যাবে এই জুটিকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে বাপ্পি বলেন যে, এই প্রথম রোমান্টিক নাটকে এ হিরো হিসেবে কাজ করছি। নাটকে আমার চরিত্র অনেক বেশি চ্যালেঞ্জিং আশা করছি নাটকটি তে দর্শক অন্য এক বাপ্পিকে দেখতে পাবেন।

 

বাপ্পি

অভিনয় নিয়ে স্নিগ্ধা বলেন, অনেক হৃদয় ছোঁয়ার মত একটা গল্প। গল্পটা আমার অনেক বেশি ভালো লাগছে তারপর আবার বাপ্পি আছে। বাস্তবে বাপ্পি আমার একজন ভাল বন্ধু। সব কিছু মিলিয়ে কাজটা করতে পেরে আমি অনেক আনন্দিত।

ইতিমধ্যে ঢাকার বিভিন্ন ও মনোরম লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদুল আযহাতে নাটকটি একটি অনলাইন চ্যানেল এ প্রচারিত হবে। নাটকটি তে আরো অভিনয় করেছেন সিফাত, শশি, পারভেজ, দুলাল ওঝা ও জাহিদ।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G