উপজেলা চেয়্যারম্যান হিরণ বরখাস্ত

প্রকাশঃ মে ২৬, ২০১৫ সময়ঃ ৯:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

ময়মনসিংহ প্রতিনিধি:

উপজেলাময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে একটি চিঠি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছে।পরে জেলা প্রশাসন থেকে গৌরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয় যে, গৌরিপুর উপজেলা চেয়ারম্যান হিরণের বিরুদ্ধে ১৪টি মামলার অভিযোগ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য,গত জানুয়ারির পর থেকে বিএনপির হরতাল-অবরোধের সময় গৌরিপুর থানায় উপজেলা-চেয়্যারম্যানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দু’টি মামলা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর/রাসেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G