উপোসী কুমীররা অবশেষে খেতে পেল

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

kumirহন্ডুরাসের এক কুমীর খামারে দশ হাজারেরও বেশি কুমীর বেশ কয়েক সপ্তাহ না খেয়ে থাকার পর অবশেষে তাদের খেতে দেওয়া হয়েছে।

আমেরিকার অর্থ মন্ত্রণালয় প্রভাবশালী ওই খামার মালিকের সব সম্পদ বাজেয়াপ্ত করেছিল ৭ই অক্টোবর।
ওই খামার মালিক হাইমে রোজেন্থাল, তার ছেলে ইয়ানি আর ভাগ্নে ইয়াঙ্কেলের বিরুদ্ধে অর্থ পাচার ও মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল এবং এই অভিযোগেই তাদের সব সম্পদ জব্দ করা হয়।

ওই খামারে কুমীরের চামড়া ও মাংসের জন্য কুমীর প্রজনন করানো হতো। হন্ডুরাসের ওই খামারে সাতটি সিংহও বাস করে।

কুমীরগুলো প্রায় এক মাস না খেয়ে আছে এ খবর ছড়িয়ে পড়ার পর হন্ডুরাসের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি বন সংরক্ষণ সংস্থা কুমীরগুলোর খাবার জন্য দেড় হাড়ার কিলোগ্রাম মুরগি দান করে। কিন্তু খামারের কর্মচারীরা তাদের একমাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত কুমীরগুলোকে খাওয়াতে অস্বীকার করে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর জানা যায়।

ওই সংস্থা ফরেস্ট কনজারভেশান ইন্সটিটিউট জানায় তারা কর্মচারীদের সঙ্গে একটা সমঝোতায় আসার চেষ্টা করছে। ইতিমধ্যে মঙ্গলবার ঘোষণা করা হয় যে স্থানীয় একটি খামার যারা কুমীর খামারের জন্য খাবার সরবরাহ করে থাকে তারা ওই খামারের অভুক্ত কুমীর এবং সিংহদের খাবার জন্য দুই টন পরিমাণ গরুর নাড়িভুঁড়ি সরবরাহ করে।

তারাই উদ্যোগী হয়ে কুমীরগুলোকে গরুর নাড়িভুঁড়ি এবং মুরগি খেতে দেয়।খামারের পরিচালক বলছেন এই খাবারে ১০ হাজার কুমীরের দু-তিন দিন চলে যাবে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G