উর্ধ্বমুখী ধারায় ডিএসইর লেনদেন

প্রকাশঃ জানুয়ারি ৩, ২০১৬ সময়ঃ ১২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

dse-logoঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূচকের উর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে। এছাড়া এদিন দুই বাজারেই সব ধরনের সূচক বেড়েছে।

ডিএসই এর ওয়েব সাইটের তথ্যানুযায়ী, রোববার লেনদেন শুরু হওয়ার এক ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৯৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নিয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির। আর কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৩৮ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৮ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৩২ পয়েন্টে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১২২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪ টির।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G