এই শীতে আপনার সাজ

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১০:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৭ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

sajশীতে পড়ে উৎসবের ধুম। আজ কারও গায়েহলুদ, কাল বিয়ে, পরশু জন্মদিন এভাবেই কেটে যায় শীতকালটা। উপলক্ষ যা-ই হোক, উৎসবের জন্য চাই উৎসবমুখর সাজ। আজ থাকছে শীতের রুক্ষ আবহাওয়ায় সজীব সাজের নানা টিপস।

শীতে রুক্ষ প্রকৃতিতে ত্বকও রুক্ষ হয়ে ওঠে। অনেকেরই ত্বক ফাটা, খসখসে হয়ে যাওয়ার প্রবণতাও দেখা যায়।প্রকৃতিতে এ সময় যেহেতু ধুলোবালির রাজত্ব, তাই সাজগোজের আগে অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখ-হাত খুব ভালোভাবে ধুয়ে নিন। সম্ভব হলে মৃদু স্ক্রাবার দিয়ে খুব ধীরে ধীরে ঘড়ির কাঁটার দিকে ও বিপরীতে ত্বক ম্যাসাজ করুন। এতে মরা কোষগুলো উঠে যাবে। এবার ত্বককে পুষ্টি দেওয়ার পালা। আপনার ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ১০ মিনিট বিরতি দিন।

শুষ্ক পাউডার ব্যবহার না করে শীতে ফাউন্ডেশন হিসেবে অয়েল বেজড ফাউন্ডেশন বা ক্রিমি ফাউন্ডেশন বেছে নিন। এতে ত্বক সতেজ থাকবে। ক্রিমি ফাউন্ডেশনের ওপর আলতো করে ফেস পাউডার লাগিয়ে নিতে পারেন। যদি আপনার ত্বক বেশি শুষ্ক হয়, এটা না দেওয়াই ভালো। অথবা গ্লিটার পাউডারও লাগাতে পারেন।

উৎসবের সাজটা গাঢ় করতে ব্লাশঅন ছাড়াও দিতে পারেন গ্লিটারি। তবে যদি ফেস পাউডার গ্লিটারি হয়, তাহলে সাধারণ ব্লাশঅনটাই লাগাবেন। শীতে যেহেতু ঘামের ভয় নেই, তাই ইচ্ছেমতো মেকআপ করতে পারেন। দিনের বেলায় হালকা হলেও রাতে অবশ্যই গাঢ় মেকআপ করতে ভুলবেন না।

চোখের সাজ করতে পারেন স্মোকি করে। আইশ্যাডো পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে দিলেও কালো আর সোনালির ছোঁয়া রাখতে পারেন চোখে। চোখ সাজাতে কাজল যাদের পছন্দ, তাদের নিশ্চয়ই গরমের সময়ে মন খারাপ থাকে। শীতে কিন্তু কাজল ছড়িয়ে পড়ার ভয় নেই। তাই এ সুযোগটা কাজে লাগাতে পারেন। নীল, সবুজ, ময়ূর, কালো যেকোনো রঙ টানতে পারেন চোখের কোণে। আইলাইনার কাজল যা-ই দিন না কেন, মাশকারাটাও দিতে ভুল করবেন না। চোখের পাপড়িগুলো সাজিয়ে তুলতে মাশকারা ব্যবহার করুন। তবে পানি রোধ হলেই ভালো।

শীতের সময় ত্বকের মধ্যে সবচেয়ে বেশি রুক্ষ হয় ঠোঁট। তাই ঠোঁটের নিয়মিত যত্ন নিন। নিয়মিত লিপবাম লাগান। শীতের লিপবামটা যেন সানস্ক্রিন যুক্ত হয়। ঠোঁট সাজাতে শীতে শুষ্ক লিপস্টিক বাদ দিয়ে লিপগ্লস বেছে নিন। ঠোটের রঙের অথবা হালকা গোলাপি একটি লিপগ্লস সব সময় ব্যাগেই রেখে দিতে পারেন।

বেয়াড়া চুলগুলোকে শীতে ইচ্ছেমতো উড়তে দিতে পারেন। বছরের এ সময়টায় নিশ্চিন্তে চুল খোলা রেখে ঘুরে বেড়াতে পারেন। চুল রঙ করা বা রিবন্ডিং যে রকমই হোক, চুলে রোদ প্রতিরোধক কন্ডিশনার ও জেল না লাগিয়ে বের হবেন না। কারণ, শীতের মিষ্টি রোদ চুলের ক্ষতির কারণও হতে পারে।
পোশাকের সঙ্গে মিল রেখে চুল বাঁধতেও পারেন। সালোয়ার-কামিজের সঙ্গে পনিটেইল করে নিতে পারেন। শাড়ির সঙ্গে খোঁপা করা যায়। আর তাতে শীতের কোনো রঙিন ফুল গুঁজে দিতে ভুল করবেন না। সাজ পরিপূর্ণ। এবার মেতে উঠুন শীত উৎসবে।

প্রতিক্ষণ/এডি/তানজুম মুমু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G