একাধিক ছুরিকাঘাতের ঘটনা ইসরায়েলে দু’জন নিহত

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলপূর্ব জেরুসালেমে একটি বাসের ওপর দু’জন আক্রমণকারী গুলি ছোঁড়ে এবং যাত্রীদের ছুরিকাঘাত করে। এতে একজন লোক নিহত, এবং অনেকে আহত হয়।জেরুসালেমের বাস স্টপে আক্রমণের পর ইসরায়েলের কয়েকটি শহরে একাধিক ছুরিকাঘাত ও গুলিবর্ষণের ঘটনায় আরো দু’জন ইসরায়েলি নিহত হয়েছে।

আরেক ঘটনায় জেরুসালেমের কেন্দ্রস্থলে একজন আক্রমণকারী তার গাড়ি চালিয়ে একটি বাসস্টপে আসে এবং সেখানে থাকা লোকজনের ওপর ছুরি নিয়ে আক্রমণ চালায়।এখানেও একজন লোক নিহত এবং অপর একজন সামান্য আহত হয়েছে বলে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন।আক্রমণকারী নিজেও এ ঘটনায় আহত হয়।

জেরুসালেমে সহিংসতায় বেশ কিছু প্রাণহানি ঘটেছে ছুরি নিয়ে আক্রমণের তৃতীয় ঘটনাটি ঘটে তেল আবিবের একটি উপশহরে।

অনলাইনে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, রাস্তার লোকজন কথিত এক আক্রমণকারীকে পেটাচ্ছে এবং লাথি মারছে।

এ মাসে ইহুদি ও মুসলিম উভয় সম্প্রদায়ের পবিত্র স্থান আল-আকসা এলাকায় প্রবেশাধিকার নিয়ে উত্তেজনা তৈরি হবার পর থেকেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বেড়ে গেছে।এর পর থেকে বারোটিরও বেশি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

প্রতিক্ষণ/এডি/জেএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G